২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় তরুণীর লাশ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

নারায়ণগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের বরফকল বিআইডব্লিউটিএ জেটি এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের জানান, মেয়েটির পরনে ছিল লাল-হলুদ ছাপা কামিজ ও কালো পায়জামা। গলায় একটি ইমিটেশনের হার ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৪ ঘ.