২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কৃষক খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় খুন হয়েছেন এক কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

টাঙ্গাইল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় খুন হয়েছেন এক কৃষক। নিহত আব্দুল কাদের (৪৫) উপজেলার আন্দিরা পাড়ার বাসিন্দা। শুক্রবার সকালে উপজেলার ভৈরপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাসাইল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, জমিজমা নিয়ে কাদেরের সঙ্গে তার এক প্রতিবেশীর বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে কাদের বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। শুক্রবার সকালে পাশের ভৈরপাড়া গ্রামের একটি বাগানের গাছে তার লাশ ঝুলতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। মোশারফ হোসেন জানান, কাদেরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে পানিতে চুবিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭২০ ঘ.