২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁওয়ে ট্রেনে ডাকাতি, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি আন্তঃনগর ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ময়মনসিংহ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি আন্তঃনগর ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার শহীদনগর নামক স্থানে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে। ডাকাত দলের হামলায় আহত হয়েছে অন্তত ১০ জন। গ্রেপ্তারকৃতরা হলেন- কাউসার, সাইফুল ও শাহীন। তাদের বাড়ি উপজেলার রাঘাইচটি গ্রামে। ময়মনসিংহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান সাংবাদিকদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাহাদুরাবাদগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ রেল স্টেশন ছাড়ার পর শহীদনগর থেকে ২৫-৩০ জনের ডাকাত দল ট্রেনের বগিতে ওঠে। তারা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল সেট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নেয়। তিনি বলেন, পাশের গফরগাঁও উপজেলার মশাখালী স্টেশনে আসার পর যাত্রীরা চিৎকার শুরু করলে ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি বাথরুম থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতির মামলামাল ছাড়াও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের চার জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপে