২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় রাইফেলের ৪০টি গুলি উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের পুকুর থেকে রাইফেলের ৪০টি গুলি উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সাতক্ষীরা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের পুকুর থেকে রাইফেলের ৪০টি গুলি উদ্ধার হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১১টার দিকে পুকুরটি পুনঃখনন কাজ চলার সময় পলিথিনে মোড়ানো অবস্থায় এগুলো পাওয়া যায়। তিনি বলেন, হতদরিদ্র কর্মসৃজন কর্মসূচির আওতায় পুকুরটি পুনঃখননের কাজ চলছে। মাটি কাটার সময় শ্রমিক হাবিবুর রহমান গাজী গুলিগুলো দেখতে পান। উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২০২৩ ঘ.