২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে র‌্যাবের সঙ্গে 'গুলি বিনিময়ে' আহত ৫

রাজধানীর মহাখালীতে গুলি বিনিময়ে পাঁচ 'ডাকাত' আহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে গুলি বিনিময়ে পাঁচ 'ডাকাত' আহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২। মহাখালীর আরজতপাড়ায় রোববার রাত ১০টায় ওই ঘটনায় আহতরা হলেন- মন্টু, মো. আলী জীবন, রাজীব, শীল চন্দ্র বর্মণ ও ফরিদ। ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা, দুটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব। ডাকাতদের গুলিতে র‌্যাবের একজন তথ্যদাতা হন বলে ঘটনার আধঘণ্টা পর জানান র‌্যাব-২-এর উপ-পরিচালক এরশাদুল হক। পরে রাত পৌনে ১২টার দিকে তিনি বলেন, ডাকাতরা আরজতপাড়ার একটি ঘরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। সেখানে থাকা র‌্যাবের তথ্যদাতা ওই ঘরের দরোজা বাইরে থেকে আটকে দেন- এ তথ্য জানিয়ে উপ-পরিচালক বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করলে র‌্যাবও পাল্টাগুলি চালায়। "একসময় তাদের বেরিয়ে আসতে বলা হলে ডাকাতরা গুলিবিদ্ধ অবস্থায় বেরিয়ে আসে।" আহতদের চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। উপ-পরিচালক বলেন, ডাকাতরা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে এসে এখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২৩৫৯ ঘ.