২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ২ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ শহরের টানবাজার পৌর কলোনি এলাকায় রোববার দুইদফা অভিযান চালিয়ে দুই কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নারায়ণগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের টানবাজার পৌর কলোনি এলাকায় রোববার দুইদফা অভিযান চালিয়ে দুই কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। এরা হলেন- টানবাজার পৌর কলোনির বাসিন্দা মো. ছোট লাল (৩৫), রাজীব দাস (১৮), রুবেল (২২), সাগর (১৮) ও ভোলা (২৫)। এই দুই অভিযানে উদ্ধার করা হয়েছে- দুই কেজি ২৫ গ্রাম হেরোইন ও ৪৭ কেজি গাঁজা। র‌্যাব-২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি'র ক্যাপ্টেন মো. তৌহিদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি দল টানবাজার পৌর কলোনি থেকে দুই কেজি হেরোইন, ৪৩ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিকালে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযানে চার কেজি গাঁজা ও তিনশ' পুরিয়া হেরোইনসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.