২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মীদের স্মারকলিপি

কর্মচারীদের জন্য সিলেকশন গ্রেড, পেনশনের হার শতভাগে উন্নীত ও ২০০৬ সালের সচিবালয় নিয়োগবিধি পরিবর্তনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মচারীদের জন্য সিলেকশন গ্রেড, পেনশনের হার শতভাগে উন্নীত ও ২০০৬ সালের সচিবালয় নিয়োগবিধি পরিবর্তনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির পক্ষ থেকে রোববার প্রধানমন্ত্রীর দপ্তরে এ স্মারকলিপি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে সহকারি একান্ত সচিব (এপিএস-১) খায়রুল ইসলাম এ স্মারকলিপি গ্রহণ করেন। এছাড়া সমিতির সভাপতি হিরণ মিয়া ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের নেতৃত্বে একটি দল একই দিন অর্থমন্ত্রী ও অর্থ সচিবের দপ্তরেও একই স্মারকলিপির অনুলিপি জমা দেয়। এ সময় তারা অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল আহমেদের সঙ্গে বৈঠক করেন বলেও জানান সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক। তিনি জানান, গত ২৪ এপ্রিল সরকারকে একমাসের মধ্যে কর্মচারীদের দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। এ বিষয়ে যুগ্ম-সচিবের সঙ্গে আলোচনা হয়। তিনি কর্মচারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯২৯ ঘ.