২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সিরাজগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফকরুদ্দিন আহম্মেদ রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাজিদুল ইসলাম (২৬) পাবনার ফরিদপুর উপজেলার পাচপুংগুলী গ্রামের প্রয়াত সাঈদ সরকারের ছেলে। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে সাজিদুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের ইয়াছিন আকন্দের মেয়ে রিপা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। এক পর্যায়ে রিপার ছোট বোন রিনা খাতুনের সঙ্গে সাজিদুলের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে ২০০৮ সালের ২৭ মার্চ সাজিদুল এক সন্তানের মা রিপাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় রিপার বাবা বাদি হয়ে ওইদনই উল্লাপাড়া থানায় মামলা করেন। ঘটনার প্রায় তিন মাস পর সাজিদুল ও রিনা পালিয়ে বিয়ে করেন। পরে সাজিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫৮ ঘ.