২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা নিউ ইয়র্কে

যুক্তরাজ্য থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন খালেদা জিয়া। এটা সাড়ে ৫ বছর পর তার যুক্তরাষ্ট্র সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন খালেদা জিয়া। এটা সাড়ে ৫ বছর পর তার যুক্তরাষ্ট্র সফর। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায় জন এফ কেনেডি বিমান বন্দরে নামেন বিএনপি চেয়ারপারসন। আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হাসানুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনের কনসাল মো. সাহেদুল হক। সর্বশেষ ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান। খালেদা এবার উঠেছেন নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে। তার সঙ্গে সফরসঙ্গি রয়েছেন ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, শমসের মবিন চৌধুরী, মারুফ কামাল খান প্রমুখ। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক শেরাটন হোটেলে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে খালেদার যোগ দেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরের বাইরে বিএনপি সমর্থক প্রবাসী বাংলাদেশিরা খালেদাকে শুভেচ্ছা জানায়। অন্যদিকে কালো পতাকা দেখায় আওয়ামী লীগ সমর্থকরা। গত ১৪ মে লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া ঢাকা ছাড়েন। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৯ মে খালেদার দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২০ ঘ.