২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল ছাড়াই বসছে সংসদ

বিরোধী দল ছাড়াই বসছে নবম জাতীয় সংসদের নবম অধিবেশন, এ অধিবেশনে বাজেট পাস হওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদনও উত্থাপনের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল ছাড়াই বসছে নবম জাতীয় সংসদের নবম অধিবেশন, এ অধিবেশনে বাজেট পাস হওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদনও উত্থাপনের কথা। রোববার বিকাল ৪টায় শুরু হবে সংসদ অধিবেশন। শনিবার স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের জানান, অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হবে। এ অধিবেশন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে বলে স্পিকার আভাস দিয়েছেন। সংবিধান সংশোধনসহ বাজেট আলোচনায় অংশ নিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বিএনপি জানিয়েছে, তারা আপাতত সংসদে যাচ্ছে না। দলীয় প্রধান খালেদা জিয়া দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অধিবেশনের শুরুর দিনে সংসদ নেতা শেখ হাসিনাও থাকছেন না। তিনি বিদেশ সফরে রয়েছেন। আগামী ৯ জুন সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যা তিনি স্পিকারকে জানিয়েছেন। এটা মহাজোট সরকারের তৃতীয় বাজেট। এ অধিবেশনে পঞ্চদশ সংবিধান সংশোধনীর জন্য বিশেষ কমিটির সুপারিশ বিল আকারে উপস্থাপনের কথা জানিয়েছেন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ সচিবালয়ের আইন শাখার এক জন কর্মকর্তা জানান, নবম অধিবেশনের জন্য (গত ১৮ মে পর্যন্ত) স্থায়ী কমিটিতে বিবেচনাধীন আটটি বিল এবং সংসদে উত্থাপনের অপেক্ষায় দুটি বিল রয়েছে। সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং-এর কাছে এ অধিবেশনের জন্য ১৮ মে পর্যন্ত পাওয়া বিলগুলো হচ্ছে- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১১, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল-২০১০, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১০, আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১০, জনস্বার্থ সংশি