ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রাভিনেতা শাকিব খান ও মিশা সওদাগর চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০১১-এর নির্বাচন কমিশনের সদ্য নাজমুল হুদা মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার এফডিসি চত্ত্বরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন হয়। নির্বাচনে পাঁচশ ৬৭ ভোটারের চারশ ৯৯ জন তাদের ভোট প্রয়োগ করেন।
শনিবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আখন্দ সানোয়ার মোর্শেদ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিব খান দুশ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি মিজু আহমেদ পেয়েছেন একশ ৯০ ভোট। মিশা সওদাগর দুশ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ড্যানি সিডাক পেয়েছেন দুশ এক ভোট।
নির্বাচিত অন্যারা হলেন সহ-সভাপতি- বেগম আনোয়ারা (তিনশ ৪৭ ভোট), সহ-সভাপতি- বেগম মৌসুমী (দুশ ৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক- নাদির খান (দুশ ৩২ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- ফেরদৌস (দুশ ৫১ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক- জ্যাকি আলমগীর (দুশ ৩৮ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ডন (দুশ ৩৬ ভোট) ও কোষাধ্যক্ষ- আতিকুর রহমান চুন্নু (দুশ ৭৮ ভোট)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান।
কার্যকরী পরিষদের ১১টি পদে নির্বাচিত হয়েছেন-ইলিয়াস কোবরা (তিনশ ১৮ ভোট), আলী রাজ (তিনশ ১১ ভোট), আহ্মেদ শরীফ (দুশ ৮৫ ভোট), রিয়াজ (দুশ ৬২ ভোট), শহিদুল আলম সাচ্চু (দুশ ৫১ ভোট), আজাদ খান (দুশ ৪৫ ভোট) বেগম মর্জিনা (দুশ ৪৫ ভোট), বাপ্পা রাজ (দুশ ৪০ ভোট), মো. সাইফুল (দুশ ৩৮ ভোট), সানু শিবা (দুশ ৩৫ ভোট) ও অরুণা বিশ্বাস (দুশ ৩০ ভোট)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৯ ঘ.
bdnews24