২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে দাদী-নাতির মৃত্যু

ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে শেরপুরের শ্রীবর্দী উপজেলায় দাদী ও নাতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

শেরপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে শেরপুরের শ্রীবর্দী উপজেলায় দাদী ও নাতির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে কাড়ারপাড় গ্রামে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- মরিয়ম বেগম (৪৫) ও নাতি সিয়াম (২)। উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নাতিকে নিয়ে মরিয়ম বেগম পাশের বাড়ি যাওয়ার পথে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৪ ঘ.