২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে মাছ ধরা নিয়ে বিরোধ, গুলিতে নিহত ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

মৌলভীবাজার, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। শনিবার রাত ৩টার দিকে হাকালুকি হাওরের পলভাঙ্গা বিলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সুজিত বিশ্বাস (৩৫) উপজেলার আহমদপুর গ্রামের বাসিন্দা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক দিন ধরে হাকালুকি হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঝিলাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সঙ্গে সুজিত বিশ্বাস গ্র"পের বিরোধ চলছিলো। এর জের ধরে শনিবার ভোররাতে নুরুল ইসলামের নেতৃত্বে হামলা হয়। নুরুল ইসলামের ছোড়া গুলিতে সুজিত ঘটনাস্থলে মারা যান বলে পুলিশ কর্মকর্তা সেলিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩৫ ঘ.