কুড়িগ্রাম,মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুড়িগ্রামের যুবদল নেতা বিপুল হত্যার প্রধান আসামি ফর্সা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফত্ল্লুার পঞ্চবটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম পাঠানো হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাত ১০টার ফত্ল্লুার পঞ্চবটি মোড়ে চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে ঢাকা থেকে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে আসা হয়।
এখনো এই মামলার ৪ জন আসামি পলাতক রয়েছে।
গত ১৩ মে কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি কামাল আহমেদ বিপুল (৩২) দুর্বৃত্তের হামলায় নিহত হন। পরদিন তার বড়ভাই বাদল আহমেদ সদর থানায় ফর্সা মাসুদ (২৬), শাহীন, কালা মাসুদ, রোস্তম ও বাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৯ ঘ.
bdnews24