কক্সবাজার, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারের উখিয়া থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় কক্সবাজারগামী একটি ল্যান্ডক্রুজার জিপে এই ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার দুপুরে গাড়িটির মালিক ও তার ছেলেকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকার মৌলভী কবির আহমদ (৬০) ও তার ছেলে মাহবুবুর রহমান (৩০)।
মৌলভী কবির আহমদ মহেশখালীয়া পাড়া বড় মাদ্রাসার সুপার এবং তার ছেলে মাহবুবুর রহমান একই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ছত্রধর ত্রিপুরা সাংবাদিকদের বলেন, উখিয়া থানা পুলিশের একটি দল রাত ১১টার দিকে গাড়িটি দাঁড় করায়। এই সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি ও চালক পালিয়ে যায়।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রনজিত কুমার বড়
bdnews24