ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর মহাখালীতে একটি আবসিক হোটেলে হামলা চালিয়ে দুই হোটেলকর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুর দেড়টার দিকে শহীদ বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আবাসিক হোটেল নিউ ব্রিটেনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত হোটেলকর্মী দুজন হলেন- মো. সেলিম (২৭) ও মো. সাজু (১৯)।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।
হোটেলের কর্মকর্তা মো.মফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮/৯ জন যুবক হোটেলে ঢুকে সাজু ও সেলিমকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
হামলার কারণ জানতে চাইলে মফিজ বলেন, "টাকা-পয়সার জন্য মাঝে-মধ্যে হামলা করে সন্ত্রাসীরা।"
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এইচএ/১৮১০ ঘ.
bdnews24