২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ৩ মাদক ব্যবসায়ীর ২ বছর সাজা

রাজবাড়ীতে প্রায় পৌনে তিনশ' লিটার দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

রাজবাড়ী, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে প্রায় পৌনে তিনশ' লিটার দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা, আনু ও টেলি। শহরের বিনোদপুর ও আটাশকলোনী এলাকায় তাদের বাড়ি। রাজবাড়ী র‌্যাব ক্যাম্পের সিনিয়র এএসপি মারুফ হোসাইন জানান, বিনা লাইসেন্সে আবগারী থেকে মদ কিনে বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬২২ ঘ.