২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘর গবেষণার স্থান হতে পারে: শফিক

জাতীয় জাদুঘরের কর্মপরিধি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জাতীয় জাদুঘর গবেষণার স্থান হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় জাদুঘরের কর্মপরিধি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জাতীয় জাদুঘর গবেষণার স্থান হতে পারে। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বুধবার আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "ঐতিহাসিক স্থানগুলো রক্ষার জন্য জাদুঘরের কর্মপরিধি বাড়ানো উচিত। জাতীয় জাদুঘর হতে পারে গবেষণার একটি স্থান।" 'স্মৃতি স্মরণে জাদুঘর' প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১১ পালিত হচ্ছে। জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে মিউজোলজি বা মিউজিয়ামবিদ্যা বিভাগ না থাকায় জাদুঘর পরিচালনায় দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে না। তিনি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি খোলার দাবি জানান। এছাড়া জাদুঘরগুলোকে গতিশীল করতে জাদুঘর নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছেন এই শিক্ষাবিদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত