২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ আটক ১

জেলা শহরের আরাপপুর উকিলপাড়া থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঝিনাইদহ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের আরাপপুর উকিলপাড়া থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক আব্দুল হালিম (৫২) ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের আইনুদ্দীনের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর সাখওয়াত হোসেন জানান, রাত ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের পাশে একটি কাঠ গোলা থেকে আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় দু'টি দেশে তৈরি শাটারগান, একটি রিভলবার, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও বেশকিছু বৈদ্যুতিক সার্কিট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.