২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পাঁচ 'ডাকাত' গ্রেপ্তার

সাভারে একটি ফার্নিচার কারখানায় ডাকাতি চেষ্টার অভিযোগে পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্র্দ করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

সাভার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি ফার্নিচার কারখানায় ডাকাতি চেষ্টার অভিযোগে পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্র্দ করেছে জনতা। সোমবার গভীর রাতে রাজফুলবাড়িয়া এলাকা থেকে জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ প্রহরায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় একটি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন-ধামরাই উপজেলার ধনিয়া গ্রামের নুর ইসলাম (২৮), পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার সিরাজুল ইসলাম (২৭), নোয়াখালীর কবিরহাট উপজেলার আমিনুল ইসলাম (২০), কুমিল্লার বুডিরচং উপজেলার পাচড়া এলাকার শুভ চন্দ্র সরকার (২৫) ও গাজীপুরের টঙ্গী উপজেলার দত্তপাড়া এলাকার জয়নাল আরিফ (২৬)। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে নাভানা ফার্নিচার কারখানায় ঢোকার চেষ্টা চেষ্টা করে। কারখানার নিরাপত্তারক্ষীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। এলাকায়ও ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে তারা পাশের একটি ডোবায় ঝাঁপিয়ে পড়ে। ডোবা থেকে পাঁচজনকে তুলে পিটুনি দিয়ে জনতা পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুটি শাবল, দুটি লোহার রড়, তিনটি আংটা (গ্রিল ভাঙার যন্ত্র) ও তিনটি বেলচা আটক করেছে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় নাভানা ফার্নিচার কারখানার সুপারভাইজার (নিরাপত্তা) জাহিদুল ইসলাম মঙ্গলবার সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪০ ঘ.