২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় নয় বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। শিশুটির মা জানিয়েছে, ধর্ষণকারী ব্যক্তি শিশুটির খালু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

মাদারীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় নয় বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। শিশুটির মা জানিয়েছে, ধর্ষণকারী ব্যক্তি শিশুটির খালু। উপজেলার সস্তাল গ্রামের ওই শিশুটি এখন মাদারীপুরের নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সন্ধ্যায় সে ধর্ষিত হয় বলে শিশুটির মা জানান। যার বিরুদ্ধে অভিযোগ, সেই খোকন ঢালী ঘটনার পর থেকে এলাকায় নেই। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। শিশুটির মা সাংবাদিকদের বলেন, শনিবার তার বোনের স্বামী খোকন গোসল করার কথা বলে তার মেয়েকে নদীতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় পরও না ফিরলে তারা নদীর ঘাটে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পান। খোকনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করবেন বলেও জানায় শিশুটির মা। এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে খোকন ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। পলাতক থাকার বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি পালাইনি, জরুরি কাজে বাইরে আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৪০ ঘ.