২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তাঁত শ্রমিককে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক তাঁত শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

সিরাজগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় এক তাঁত শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরমাইঝাইল গ্রামে বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে ঝোলানো অবস্থায় মো. ময়নালের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তাঁত বুনতেন। তার বাবার নাম জমসের শেখ। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিন আগে ময়নালের ছেলের লেগুনা গাড়ির ধাক্কায় একই গ্রামের হেলাল মন্ডলের ছেলে আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ঘটনায় ময়নাল চিকিৎসা বাবদ তাদের ১০ হাজার টাকা দেন। কিন্তু হেলাল উদ্দিন আরো টাকা দাবি করেন। সোমবার রাতে বিষয়টি মীমাংসার জন্য ময়নালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় হেলাল। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। এসআই জানান, ধারণা করা হচ্ছে ময়নালকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪২০ ঘ.