গোপালগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক মাদক বিক্রেতাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুভাষ চন্দ্র বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. রওশন মোল্লাকে (৪৫) দুপুরে এক কেজি গাঁজাসহ আটক করে র্যাব। তিনি উপজেলার চিতা গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি এসএম জহুরুল হক জানান, রওশনের বাড়ির পাশের এক চাতাল থেকে তাকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৫ ঘ.
bdnews24