ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজের অর্থায়নে জাপানের সঙ্গে ৪০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বুধবার।
সোমবার ঢাকায় মেট্রোপলিটন চেম্বারের এক আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা জানান।
তিনি বলেন, "আমরা আর একদিন পর (বুধবার) পদ্মা সেতুর জন্য ৪০ কোটি ডলার ও খুলনা পানি পরিশোধন প্ল্যান্টের জন্য ১৬ কোটি ডলারসহ ৬০ কোটি ডলারের ঋণচুক্তি সই করতে যাচ্ছি।"
২৯০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য দেশের দীর্ঘতম এ সেতুর জন্য ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়া আরো ৩০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে সংস্থাটি।
এছাড়া প্রকল্পটির জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি ৫০ লাখ ডলার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৪০ কোটি ডলার এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। বাকি ২৫ কোটি ৭০ লাখ ডলার দেবে বাংলাদেশ সরকার।
দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের যোগাযোগ স্থাপনকারী এ সেতুর ছয় দশমিক ১৫ কিলোমিটার থাকবে নদীর ওপর; বাকি প্রায় চার কিলোমিটার হবে দুই পাড়ে মাটির ওপর।
বাংলাদেশের ওপর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা এবং জাপান সংকটের প্রভাব বিষয়ে মেট্রোপলিটন চেম্বার এই আলোচনার আয়োজন করে।
জাপান সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সা
bdnews24