ফরিদপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদরের বারোখাদা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কের বারোখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় (২০) ও কাঁকন (২২) ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর এলাকার বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি দীনে আলম সাংবাদিকদের জানান, তন্ময় ও কাঁকন রাজবাড়ী যাচ্ছিলো। বারোখাদা এলাকায় যশোরগামী ট্রাকটির সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৩ ঘ.
bdnews24