২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকাকে ফুলেল শুভেচ্ছা

ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে শুভেচ্ছা জানিয়েছে দলের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে শুভেচ্ছা জানিয়েছে দলের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে খোকা নয়া পল্টনে মহানগর কার্যালয়ে গেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, উলামা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা-কর্মীরা ফুল নিয়ে তাকে অভিনন্দন জানায়। রোববার ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে বিএনপির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০০৮ সালের ৪ জুন মহানগর কমিটি বিলুপ্ত করে দেন। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর মীর শওকত আলীকে (প্রয়াত) বাদ দিয়ে সাদেক হোসেন খোকার নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করেন খালেদা জিয়া। পরে তার নেতৃত্বে ২০০২ সালের ২ মার্চ পূর্ণাঙ্গ কমিটি হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম নতুন কমিটির সদস্য সচিব হয়েছেন। খোকার সঙ্গে তাকেও শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৩৩ ঘ.