২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে প্রহারের প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় হাতুড়ি পেটা করে স্কুল শিক্ষকের হাত পা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিক্ষক ও সর্বস্তরের জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

সাতক্ষীরা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়ায় হাতুড়ি পেটা করে স্কুল শিক্ষকের হাত পা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিক্ষক ও সর্বস্তরের জনতা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই হামলার প্রতিবাদে জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে রাজনৈতিক দলগুলোর নেতারাও অংশ নেন। লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন, স্কুল শিক্ষক বাকী বিল্লাহ, শাহীন ও শফিউদ্দীন। বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত ১২ মে সকালে একদল সন্ত্রাসী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামকে হাতুড়ি এবং পেরেকযুক্ত লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওইদিনই পুলিশ লাঙ্গলঝাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০১ ঘ.