ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি মো. শামসুল হুদা আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে আপিল বিভাগে বিচারকের সংখ্যা আট-এ দাঁড়িয়েছে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রোববার নতুন দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মিজানুর রহমান।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ ছয় জন বিচারক কাজ করছেন। এর আগে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠতম বিচারক শাহ আবু নাঈম মোমিনুর রহমান।
প্রধান বিচারপতি খায়রুল হকও ১৭ মে অবসরে যাচ্ছেন। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ইতোমধ্যে মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫১৪ ঘ.
bdnews24