ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলাটির অধিকতর তদন্তে আরো ২০ দিন সময় পেয়েছে সিআইডি।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তদন্তের জন্য সময় বাড়িয়ে আগামী ৫ জুন প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দকে নির্দেশ দিয়েছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার কাহহার তদন্তের জন্য ৩০ দিন সময় চেয়ে আবেদন করেছিলেন, তবে ১০ দিন কম পেয়েছেন।
সময় বাড়ানোর আবেদনে তিনি বলেন, গ্রেনেড হামলার মদদদাতা হিসাবে মুফতি হান্নান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের নাম বলেছে। মুজাহিদ যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক রয়েছেন। কারাফটকে তাকে এ মামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
আবেদনে আরো বলা হয়, আল মারকাজুল নেতা মাওলানা আব্দুর রশিদকে এ মামলায় স
bdnews24