নেত্রকোনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কুয়ারপুর গ্রামে হিমেল (১৫) নামের এ ছাত্রের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
হিমেল নলচাপড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
কলমাকান্দা থানার ওসি খান হুমায়ূন কবীর সাংবাদিকদের জানান, শনিবার সকালে হিমেলদের বাড়ির সামনের একটি ধান ক্ষেতে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
গত ৭ মে থেকে হিমেল নিখোঁজ ছিলো। ওই রাতেই হিমেলের বাবা মাহাবুবুর রহমান কলমাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
তবে হিমেল খুন হয়েছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৮ ঘ.
bdnews24