ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইংলিশ রোডে বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এসময় আরেক শ্রমিক গুরুতর আহত হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকায় ২/৩/৪ ইংলিশ রোডে একটি নতুন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকরাম (২৮), সিরাজুল (২০) ও সাইফুল (১৮)।
আহত শ্রমিক আলামিন (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ৮/৯ জন শ্রমিক পাইলিংয়ের কাজ করছিলো। এসময় হঠাৎ একজন শ্রমিক নড়চড়া করতে পারছিলো না দেখে আরো তিন শ্রমিক তাকে উদ্ধার করতে গিয়ে একইভাবে আটকে যায়।
পরে আকরাম, আলামিন, সিরাজুল ও সাইফুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নতুন ওই ভবনের পাশের টিনশেড ঘরের কোনো বৈদ্যুতিক তার মাটিতে অনিরাপদভাবে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন শ্রমিক মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/কেএমএস/১৫৫৭ ঘ.
bdnews24