২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সংঘাতে আহত ১০

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

মানিকগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম খান ও বেলায়েত হোসেন একই গ্রামের বাসিন্দা। নির্বাচনে গ্রাম থেকে একক প্রার্থী বাছাইয়ের জন্য রাতে স্থানীয় বাজারে সমঝোতা বৈঠকে বসে এলাকাবাসী। ঘিওর থানার ওসি মো. আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকের এক পর্যায়ে বেলায়েতের পক্ষের সমর্থকরা অপর পক্ষকে নির্বাচনে অংশ না নেওয়ার প্রস্তাব দেয়। সেলিম খানের সমর্থকরা প্রস্তাব প্রত্যাখান করলে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয় বলে জানান ওসি। আহতদের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১০ ঘ.