২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৬ ট্রাফিক পুলিশ প্রত্যাহার

যানজট নিরসনে ব্যর্থ হওয়ায় সাভারের ছয় ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সাভার, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে ব্যর্থ হওয়ায় সাভারের ছয় ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন হাবিলদার রফিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহজাহান, মো. কাইয়ুম, ফকরুল আলম, বাবুল মিয়া ও নজরুল ইসলাম। মঙ্গলবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসপি মিজানুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাভার বাজার বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় যানজটে আটকে ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় ছয় ট্রাফিক পুলিশ দায়িত্বে ছিলেন। তিনি বলেন, তারা যানজট নিরসনে ব্যর্থ হওয়ায় তাদের প্রত্যাহার করার দেন পুলিশ সুপার। বুধবার সকালে ছয়জন পুলিশ লাইনে যোগ দিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩২ ঘ.