২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী গ্রাম থেকে লোকমান হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ময়মনসিংহ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী গ্রাম থেকে লোকমান হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যায় জড়িত সন্দেহে শাহীন (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পয়ারি গ্রামের একটি দোকান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহের ফুলপুর থানার ওসি আব্দুল হান্নান এস আলম সাংবাদিকদের বলেন, পয়ারী গ্রামের হাকিমের ঘর ভাড়া নিয়ে লোকমান ব্যবসা করতো। সোমবার বিকালে একটি মেমোরি কার্ড নিয়ে লোকমানের সঙ্গে শাহীনের ঝগড়া হয়। এর জেরে লোকমানকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। লোকমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফুলপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.