ঠাকুরগাঁও, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে তিন ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড় চলাকালে বজ্রপাতে পীরগঞ্জ উপজেলায় এক মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে সদর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে কয়েকশ' কাঁচা ঘর ভেঙে যায় ও অনেক গাছপালা উপড়ে পড়ে।
আধাঘণ্টা স্থায়ী এই ঝড়ে পাকা বোরো ধান, ভুট্টা ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
নিহত স্বপ্না (৩৫) পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী। ঝড়ের সময় তিনি ঘরের ভেতরে ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় দুইশ ঘর উড়ে গেছে। ঝড় ও বৃষ্টিতে পাকা বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম জানান, ঝড়ে ফসল ও ঘরবাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সময় লাগবে।
কৃষি স
bdnews24