২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

রাজধানীতে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে নিজের মাকে হত্যা করে আত্মসমর্পণ করেছেন ছেলে হাবিব (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে নিজের মাকে হত্যা করে আত্মসমর্পণ করেছেন ছেলে হাবিব (২৭)। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে মা রোকসানা বেগমকে (৪৫) হত্যার পর হাবিব আমাদের কাছে আত্মসমর্পণ করেন। হত্যার সময় বাসায় কেউ ছিলো না বলেও জানান তিনি। ওসি বলেন, "সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাবিব নামে এক যুবক থানায় এসে পুলিশকে বলে- আমি আমার মাকে হত্যা করেছি, আমাকে গ্রেপ্তার করেন। হাবিবের কথা অনুযায়ী ১৩৫ পশ্চিম শেওড়া পাড়া বাসার বাসা থেকে রোকসানার মৃতদেহ উদ্ধার করা হয়।" ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এলএইচ/এএল/পিডি/২১৪৭ ঘ.