২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী খুন, স্ত্রী আটক

গাইবান্ধা সদর উপজেলায় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

গাইবান্ধা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চক বরুল গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুলের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এসময় আমিনুলের স্ত্রী মিনারা বেগমকে আটক করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি মসিউর রহমান সাংবাদিকদের জানান, দুই সন্তানের জনক আমিনুল দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন। গত ১০ এপ্রিল তিনি সৌদি আরব থেকে একেবারে দেশে চলে আসেন। সৌদি আরবে থাকার সময় মিনারার সঙ্গে আমিনুলের ছোট ভাইয়ের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে বলে জানান ওসি। এ নিয়ে পারিবারিক বৈঠকের পর স