২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রলি চাপা পড়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর সাপাহারে ইট বোঝাই ট্রলি চাপা পড়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নওগাঁ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহারে ইট বোঝাই ট্রলি চাপা পড়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার নাম মনিরুজ্জামান মনি (২৩)। তিনি সেনাবাহিনীর সদস্য হিসাবে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি দুই মাসের ছুটিতে তিনি বাড়ি আসেন। উপজেলার ময়নাকুড়ি গ্রামে তার বাড়ি। বাবার নাম গোলাম মোর্তুজা। সাপাহার থানার ওসি (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি তার বন্ধুর মটরসাইকেল যোগে খঞ্জনপুর বিজিবি ক্যাম্প বাজার থেকে বাড়ী ফিরছিলেন। পাগলার মোড়ে তিনি মটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এসময় পেছন থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে এ প্রতিবেদন লেখার সময় তার লাশ বগুড়া সেনানিবাসে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩৯ ঘ.