২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গৃহবধূকে হত্যা

যৌতুকের কারণে নীলফামারীর ডিমলা উপজেলায় তহুরা বেগম নামে (৩৪) এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নীলফামারী, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের কারণে নীলফামারীর ডিমলা উপজেলায় তহুরা বেগম নামে (৩৪) এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ আকাশকুড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকালে তহুরাকে পিটিয়ে হত্যার পর মোকছেদ আলীসহ পরিবারের লোকজন লাশ রেখে পালিয়ে যায়। ভোরে বাড়ির আঙ্গিনা থেকে লাশ উদ্ধার করা হয়। তহুরার মা সাহিদা খাতুন সাংবাদিকদের জানান, প্রায় ১৬ বছর আগে মোকছেদ আলীর সঙ্গে তহুরার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। তিনি বলেন, গত ২-৩ বছর ধরে যৌতুকের জন্য মোকছেদ প্রায়ই তহুরাকে মারধর করতো। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩১০ ঘ.