২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ডুবন্ত একটি জেলে নৌকার পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে ডুবন্ত একটি জেলে নৌকার পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া দ্বীপ থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে সাগরে তাদের উদ্ধার করা হয়। ডুবন্ত নৌকাটিকেও উদ্ধার করা হয়েছে। এই জেলেরা হলেন সুজন (২৫), স্বপন (২৫), পলাশ (২২), সুনীল (৪০) ও সুকুমার (১৬)। এরা সবাই বাঁশখালীর বাসিন্দা বলে কোস্টগার্ড জানিয়েছে। কোস্টগার্ডের আঞ্চলিক কমান্ডার মো. আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটিকে ডুবতে দেখে বাণিজ্যিক জাহাজ এম ভি কোটা এক বেতার বার্তায় বিষয়টি কোস্টগার্ডকে জানায়। জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ তৌফিক ও দ্রুতগতির ডিফেন্ডার ক্লাশ বোট এগিয়ে যায়। কমান্ডার আহসান জানান, সাঙ্গু নদীর মোহনা থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে ও কুতুবদিয়া দ্বীপ থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে সাগর থেকে সকাল ১০টার দিকে পাঁচ জেলেকে উদ্ধার করা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২১৫৩ ঘ.