২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

ঢাকার কেরানীগঞ্জে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা,মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ব্যবসায়ী মো.আল করিমকে (৩৫) মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করিমের বন্ধু শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট রাহমত উল্লাহ ম্যানসনে নিজের দোকান থেকে টাকা নিয়ে বাসে করে বাসায় ফিরছিলেন করিম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনকুটিয়া নামক স্থানে বাস থেকে নামা মাত্র ৩-৪ জন সন্ত্রাসী করিমকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। করিম আল্লাহ ভরসা কাপড়ের দোকানের মালিক জানান শাহিন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুনকুটিয়ায় একটি গুলির ঘটনা ঘটেছে। তবে ছিনতাইয়ের ঘটনা নাকি নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা তা বলতে পারছি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৭ ঘ.