২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের দুই সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সীতাকুণ্ডে দুটি শিপ ইয়ার্ড পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের দুই সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সীতাকুণ্ডে দুটি শিপ ইয়ার্ড পরিদর্শন করেছেন। সকালে প্রতিনিধি দলটি সীতাকুণ্ডের মাদামবিবির হাট ও ভাটিয়ারীতে ইয়ার্ড দুটি পরিদর্শন করেন। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূতাবাসের ইকনোমিক অফিসার সুফি ইয়ান গাও ও ট্রেড প্রমোশন কর্মকর্তা ইউসুফ মাদামবিবির হাটের 'রাইজিং স্টিল ইয়ার্ড' ও ভাটিয়ারির 'এস এন করপোরেশন' নামে দুটি ইয়ার্ড পরিদর্শন করেন। প্রতিনিধি দলের বরাত দিয়ে সাইফুল জানান, পরিদর্শন শেষে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা জানিয়েছেন শিপ ইয়ার্ডের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১৪২ ঘ.