ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে বিশ্ব প্রাকৃতিক নির্দশন বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে অন্তর্ভুক্তির উদ্যোগ নিচ্ছে সরকার।
এর পাশাপাশি নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত এবং খননের মাধ্যমে এগুলো সংরক্ষণ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মঙ্গলবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার পর মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, হালদা নদীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার উদ্যোগ বাস্তবায়নে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৬ মে নদী পরিদর্শনে যাবে।
জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় বর্তমানেন বিশ্বের ৯১১টি স্থান রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুন্দরবন একটি।
মন্ত্রণালয়ের মৎস্য শাখার যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়ার নেতৃত্বে গঠিত কারিগরি কমিটির সদস্য সংখ্যা ৮। এতে কৃষি, পরিবেশ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং অর্থ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের (বিএফআরআই) প্রতিনিধিরা থাকছেন।
স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ তদারক করবেন বলে লতিফ বিশ্বাস জানান।
মন্ত্রী বলেন, অযত
bdnews24