২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডিসি-পুলিশকে উদ্ধার করলো বিজিবি

দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জে পুলিশ-জনতার মুখোমুখি অবস্থানের মধ্যে আটকেপড়া জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

দিনাজপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জে পুলিশ-জনতার মুখোমুখি অবস্থানের মধ্যে আটকেপড়া জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করেছে বিজিবি। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) দুটি দল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসককে (ডিসি) উদ্ধার করেন। মুক্ত ডিসি জামালউদ্দিন মাইকে গ্রামবাসীর ওপর হামলার জন্য দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর গ্রামবাসী অন্য পুলিশ সদস্যদেরও ছেড়ে দেয়। একটি বাড়িতে ডাকাতির পর কাহারোল ও বীরগঞ্জে জনতা ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। সংঘাতের সময় পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ঘেরাও হন জেলা প্রশাসক। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ঘটনা সূত্রপাত হয় সোমবার রাতে কাহারোল উপজেলার একটি বাড়িতে ডাকাতির পর। কাহারোলের ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, উপজেলার ঘাসুরিয়া গ্রামের ডা. রাজেন দেবনাথের এর বাড়িতে একদল ডাকাত ডাকাতি করে পালিয়ে যায়। ওই সময় বলেয়া বাজারে একটি মাইক্রোবাসে অস্ত্রধারী সাদা পোশাকের পুলিশকে ডাকাত সন্দেহ করে গ্রামবাসী আটক করে। পুড়িয়ে দেওয়া হয় মাইক্রোবাস। ঘাসুরিয়া কাহারোল উপজেলায় হলেও তার পাশের বলেয়া বাজার বীরগঞ্জ উপজেলার অন্তর্গত। ইলিয়াস বলেন, পুলিশ আটকের খবর বীরগঞ্জ থানায় পৌঁছলে পুলিশের একটি দল এসে ফাঁকা গুলি চালিয়ে সহকর্মীদের উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে কাহারোল থানার ওসি মো. শহীদুল