২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে মে দিবস

শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার দিন মে দিবস পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 06:27 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার দিন মে দিবস পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শ্রমজীবীরাও সারা বিশ্বের মেহনতি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে দিবসটি পালন করছে। দিবস উপলক্ষে রোববার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বন্ধ রয়েছে কল-কারখানা। দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনগুলো লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে। মে দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রোববার সকাল সাড়ে ৮টায় রাজউক এভিনিউর শ্রম ভবন থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, বিকাল আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মে দিবস মেলার আয়োজন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং দুই দিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি স