নীলফামারী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর কিশোরগঞ্জে সীতানাথ রায় (৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া গ্রাম থেকে এলাকাবাসী ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আফজালুল রহমান সাংবাদিকদের জানান, ব্যবসায়ীক কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে সীতারাম রংপুর থেকে বাড়ি ফিরেন।
এসময় একদল মুখোশধারী তার পিছু নেয়।
রাত ২টার দিকে একজন দুর্বৃত্ত ব্যবসায়ীক আলাপের কথা বলে সীতারামকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে কুপিয়ে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে ফেলে রাখে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বিনারাণী কিশোরগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৪৪ ঘ.
bdnews24