ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদের (হুজি) বর্তমান আমির শেখ ফরিদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনযোগে ঢাকা ঢোকার পথে রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হুজির বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বির ও সদস্য আইনুল হককে।
কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে রাজধানীতে র্যাব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং'এর পরিচালক এম সোহায়েল জানান, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে কোটালিপাড়ায় শেখ হাসিনার জনসভাস্থলের কাছে বোমা পুতে রাখা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলাসহ ৬টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/ডিডি/০০৪৯ ঘ.
bdnews24