২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বন্দ্বের জের ধরে ৫ মেয়েকে আটক !

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের দ্বন্দ্বের জের ধরে এক গ্রামের বাসিন্দারা অপর গ্রামের ৫টি মেয়েকে আটক করে রাখে। তিন ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

গাইবান্ধা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের দ্বন্দ্বের জের ধরে এক গ্রামের বাসিন্দারা অপর গ্রামের ৫টি মেয়েকে আটক করে রাখে। তিন ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করেছে। এলাকাবাসী জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পুয়াগাড়ী গ্রাম এবং শাখাহার ইউনিয়নের আলী গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি খাস জলাশয় নিয়ে দ্বন্দ্ব চলছে। ৩ একর ৬০ শতাংশের খাস জলাশয়টি (শ্মশান ঘাট) পুয়াগাড়ী ও আলী- এই দুই মৌজায় অবস্থিত। মঙ্গলবার আলী গ্রামের ৫ টি মেয়ে স্কুলে যাওয়ার সময় পুয়াগাড়ী গ্রামের লোকরা তাদের ধরে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটক করে রাখে। এই মেয়েরা কামদিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, আলী গ্রামের হিন্দু স