২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে ফোবানা সম্মেলন

প্রবাসী বাঙালিদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আগামী জুলাই মাসে আমেরিকায় তিনদিনব্যাপি এক সম্মেলনের আয়োজন করবে প্রবাসী বাঙালিদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাঙালিদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আগামী জুলাই মাসে আমেরিকায় তিনদিনব্যাপি এক সম্মেলনের আয়োজন করবে প্রবাসী বাঙালিদের একটি সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) উপদেষ্টা মাহমুদুন্নবী বাকি এ আয়োজনের কথা জানান। বাকি বলেন, "দেশের ইতিহাস ও ঐতিহ্য প্রবাসী বাঙালিদের কাছে তুলে ধরতে আমেরিকার বিভিন্ন শহরে প্রতিবছর ফোবাবানার পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয়।" আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবারের সম্মেলন হচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্মেলনে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাকি বলেন, "এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার মিডিয়া অ্যাণ্ড কমিউনিকেন্স বিভাগের প্রধান হারুন চৌধুরী, সংস্কৃতি বিষয়ক কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮৪৪ ঘ.