২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটার ৩ ইউপি নির্বাচনের ফল ঘোষণা

বরগুনার পাথরঘাটা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

বরগুনা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল জানা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন। সকাল থেকে এ তিন ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। পাথরঘাটা সদর ইউনিয়নে মো. আসাদুজ্জামান, চরদুয়ানীতে কামরুল ইসলাম ও কাঠালতলীতে মো. হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । ২৯ মার্চ এ তিনটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচনী পরিবেশ না থাকায় ২৬ মার্চ নির্বাচন কমিশন তা স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৭ ঘ.